প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৫:৫৬:৩৪ || আপডেট: ২০১৮-১০-৩১ ১৫:৫৬:৩৪
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতন মূলক আলোচনা সভা রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনু্ষ্ঠিত হয়। ৩১অক্টোবর বুধবার সকালে রাউজান জলিল নগরস্থ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর ২য় প্যানেল ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্, , চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ কোম্পানি, হাইওয়ে থানার এস আই দেলোয়ার, রাউজান পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কুতুব সিকদার, হেলাল উদ্দিন আরিফ, জাবেদ, কাজী মাসুদ রানা, যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, নরুল নবী নাছির, রফিকুল ইসলাম তুষার, সাফাত খাঁন, রাউজান পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, ছাত্রলীগে নেতা আলী মেহেদি রাজু, বেলাল, আকিব, একরাম, জমির প্রমূখ। আলোচনা সভার পরে ছাত্রলীগের নেতৃবৃন্দ হাতে জারু নিয়ে জলিল নগর বাস স্টেশন থেকে মুন্সিরঘাটা পর্যন্ত রাস্তার দু’পাশ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ।