চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-০১ ১০:৪৯:৩৩ || আপডেট: ২০১৮-১১-০১ ১০:৪৯:৩৩

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের হাটহাজারিতে একটি ভবনে গ্যাসের লাইন বিস্ফোরণে আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে দুই শিশু মারা গেছে।

সকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তামিম ও রাজিয়ার। দগ্ধ তিনজনের অবস্থাও আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। গতকাল সন্ধ্যায় হাটহাজারির আমান বাজার এলাকার সেলিম বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লাগে। এতে দগ্ধ দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *