আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০১ ১৭:১২:৪৫ || আপডেট: ২০১৮-১১-০১ ১৭:১২:৪৫
চট্টগ্রাম নগরের বাকলিয়ার তুলাতলী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে তুলাতলীর আলী ভবনে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রোকসানা আকতার (২৮) । রোকসানা একই এলাকার রাজমিস্ত্রী মো. জয়নালের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে ছুরি দিয়ে হত্যা করে স্বামী পালিয়ে যান।জয়নালকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি প্রণব।