চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১১-০১ ২০:৪৪:৫০ || আপডেট: ২০১৮-১১-০১ ২০:৪৪:৫০

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর ১নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা গত ৩১ অক্টোবর সন্ধ্যায় দোহাজারী পৌরসভার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান।  প্রধান বক্তা ছিলেন, পৌরসভার যুগ্ম আহবায়ক এসএম রবিন। বিশেষ অতিথি ছিলেন,চাগাচর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী, সোলতান ফকির, মোঃ কালাম, মোঃ সৈয়দ। মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহাব উদ্দীন, আহমদ নবী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সোলায়মান বলেন, প্রধানমন্ত্রির শেখ হাসিনার হাতকে শক্তিশালী  ও নৌকাকে বিজয়ী করার লক্ষে যুবলীগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *