চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভবণ উদ্বোধন

প্রকাশ: ২০১৮-১১-০১ ২০:৩৮:০০ || আপডেট: ২০১৮-১১-০১ ২০:৩৮:০০

চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারী জামিজুরী বালিকা বিদ্যালয়ে ৪ কোটি টাকা ব্যায়ে ৪তলা ভবণ নিমাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, চন্দনাইশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস সংকট হবে না। বর্তমান প্রধানমন্ত্রি শিক্ষা বান্ধব সরকার তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে এ শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ বরাদ্দ হয়েছে। আগামীতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুম সংকটের জন্য গাদাগাদি করে বসা ও খোলা আকাশের নিছে কোন শিক্ষার্থীকে পাঠদান করতে হবে না। তিনি শিক্ষার্থীদের উদোশ্য বলেন, আগামীতে এ উন্নয়ন তরান্বিত করতে তাদের অভিভাবকদেরকে নৌকার প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণযশা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, নজরুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, প্রকৌশলী ইসলাম খান, আবদুর শুক্কুর, ইউপি সদস্য জামাল উদ্দীন, আমির হোসেন, জামাল খান, তপন দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *