মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০১ ২১:৩৫:২১ || আপডেট: ২০১৮-১১-০১ ২১:৩৫:২১
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম সোনাইছড়ি লামার পাড়া থেকে বিপুল পরিমাণ চোলাই (বাংলা) মদ ও তৈরির উপকরণসহ এক উৎপাদকারী ও ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা ইউএনও (নির্বাহী ম্যজিষ্টেট) সাদিয়া আফরিন কচির নেতৃত্বে কক্সবাজারের র্যাব-৭ এর মেজর মেহেদী হাসান এ অাভিযান চালান।
,এসময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামার পাড়া ও পার্শ্ববর্তী উপজাতী পল্লীতে অাভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার মদ তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেন। এসময়
মংহ্লাফি র্মামার ছেলে মংওয়াং র্মামা (৩৫) কে আটক করা হয়।
র্যাব জানান অাভিযানের উপস্থিতি টের পেয়ে ঘরোয়া মদ ব্যবসায়ীরা পালিয়ে যায়। অাভিযানে একজন উপজাতীয় ব্যাবসায়ী আটকসহ প্র দুই লক্ষ ৩০ কেজি মদ তৈরির উপকরণ,বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে ।
ওই উদ্ধারকৃত চোলাই মদের মধ্যে প্রশাসনের ভ্রম্যমান অভিযান চালানো সময় ঘটনাস্থলে এলাকার লোকজনের উপস্থিতিতে ধ্বংস করে দেন উপকরণ।১০০ লিটার মদসহ আটককৃত মংওয়াং, মার্মার নামে র্যাব বদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানাযায়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি অভিযানের ঘটনাটি নিশ্চিত করে তিনি জানান, নাইক্ষ্যংছড়ি প্রশাসন ও কক্সবাজারের র্যাব- ৭ এর যৌথ অভিযানে উপজেলার সোনাইছড়িতে উপজাতীয় পাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ী চোলাই মদ উদ্ধার করে ঘটনাস্থলে উদ্ধাকৃত মদ ও উপকরণ ভ্রাম্যমান আদালতের অভিযান দেখিয়ে ঘটনাস্থলে ধ্বংস করে দেন। বাকী ১০০লিটার মদসহ আটককৃত ১জন মদ ব্যবসায়ীকে নিয়মিত মামলা প্রস্তুুত করে র্যাব বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় রুজু করার কথা রয়েছে।
তবে নাইক্ষ্যংছড়ি থানার এ,এস,আই মো, আক্তার হোসেন জানান, অভিযানের কথা শুনেছি এখনো মামলা রুজু হয়নি।