চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আনোয়ারা উপজেলা কমিটি গঠন

প্রকাশ: ২০১৮-১১-০১ ২০:৫৫:২২ || আপডেট: ২০১৮-১১-০১ ২১:১২:০৭

 

আনোয়ারা প্রতিনিধি:

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদারকে সভাপতি ও মোহাম্মদ আরিফকে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।

গত ৩০ অক্টোবর জেলা কমিটির সভাপতি খুরশীদ উল আলম খোকন ও সাধারণ সম্পাদক মো.জামিল উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ জন সাংগঠনিক সম্পাদক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *