অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০১ ২০:৫০:২৪ || আপডেট: ২০১৮-১১-০১ ২০:৫০:২৪
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস’১৮ পালন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ” জেগেছে যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক স্লোগানে এক বর্ণাঢ্য র্যালীত্তোর অালোচনা সভা ১ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্টিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা মো: মামুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন। যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মোঃ শাহাবুদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অাবুল বশর, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, সাধারন সম্পাদক ওবাইদুল হক, কৃষি কর্মকর্তা মোঃ অাতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ইউনুচ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক এস এম মোদ্দাছের, যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মো: হোসেন, মো: অাতিক ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
এসভায় প্রশিক্ষিত যুব পুরুষ ও নারীদের মাঝে সনদ এবং ১২ জন যুবদের হাতে ৭লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করেন ইউএনও অাছিয়া খাতুন।