জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:৫১:২৬ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:৫১:২৬
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় অসহায়- দরিদ্র মানুষের সেবায় ‘শেভরণ’ চালু করতে যাচ্ছে বিশেষ সেবা কার্যক্রম ‘চিকিৎসকবন্ধু’। বিশেষায়িত এই রোগনিরুপনী কেন্দ্রের আনোয়ারা শাখার উদ্বোধন উপলক্ষে নভেম্বর মাসজুড়ে চলবে এই সেবা।
শেভরণের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যন্ত এলাকায় গিয়ে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে এবং কার্যলয়ে থাকবে ছাড়কৃত মূল্যে সবধরণের প্যাথলজিক্যাল টেস্ট ও ডাক্তারি পরামর্শ।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় আনোয়ারা চৌমুহনী শাখা শেভরণ কার্যলয়ে সংবাদ সম্মেলনে এই সেবা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন শেভরণ উক্ত শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এএজে তাসাদ্দেক মর্তুজা, পরিচালক ডা. কাজী শামীম আল মামুন, বাবু পুলক পারিয়াল, শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য আজ শুক্রবার ২ নভেম্বর শেভরণ আনোয়ারা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।