চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

প্রকাশ: ২০১৮-১১-০২ ২২:২৬:৩০ || আপডেট: ২০১৮-১১-০২ ২২:২৬:৩০

 

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার হেফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটির উদ্বোধন করেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া হাশেমী কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাহজাদা কাযী মাওলানা জিয়া উদ্দিন হাশেমী।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী,পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোসেন,সাংবাদিক জাহেদুল হক,ডিএইচ মনসুর,ডা.নাছির উদ্দিন শাহ,মুহাম্মদ নুরুল করিম,হাফেজ মুহাম্মদ জুনাইদ,মাওলানা আলমগীর কবির,মাওলানা হাশেমুজ্জামান জালালী,মাওলানা নাজিম উদ্দিন,মুহাম্মদ আমিন,শাহ কামাল,জাহাঙ্গীর আলম,মো. ফারুক,আরিফ মঈনুদ্দিন মনির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *