চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

আলোচনায় সন্তুষ্ট নই : ফখরুল

প্রকাশ: ২০১৮-১১-০২ ০০:৩১:২০ || আপডেট: ২০১৮-১১-০২ ০০:৩১:২০

 

বীর কণ্ঠ ডেস্ক:

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনায় সন্তুষ্ট নই এক কথায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

গণভবনে বহুকাঙ্ক্ষিত সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রণ্ট ও ১৪ দল উভয় পক্ষের নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৪ দলের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা ভালো হয়েছে। তবে ঐক্যফ্রণ্টের অন্যতম শরিক বিএনপির পক্ষ থেকে আলোচনায় অসন্তুষ্টির কথাই জানানো হয়েছে।

ফখরুল বলেছেন, আলোচনায় তারা সন্তুষ্ট নন। ঐক্যফ্রন্টের যে আন্দোলন কর্মসূচি চলছিল তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন, আলোচনা আশাপ্রদ হয়নি।

তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আলোচনা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আবারও বসা হবে। খালেদা জিয়ার বিষয়টি আইন-আলাদতের বিষয়। এটা আদালত দেখবেন। নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে, এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের মামলার বিষয়েও তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *