চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি স:প:চা:স: সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:০১:৩০ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:০১:৩০

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ অক্টোবর খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালে সংগঠনের স্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উৎপল চাকমা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সমিতির স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৯৩ ভোট পেয়ে ছাতা প্রতীকে মধু সুদন দেবনাথ সভাপতি এবং ২৬৭ ভোট পেয়ে মোমবাতি প্রতীকে মোঃ ইউনুছ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এছাড়াও ১৮৫ ভোটে মোরগ প্রতীকে মোহাম্মদ হোসেন সহ-সভাপতি এবং ২১৩ ভোট পেয়ে মোবাইল প্রতীকে সুভাষ বড়–য়া, ঘুড়ি প্রতীকে ১৭৭ ভোটে নুরুল আবছার, হাতি প্রতীকে ১৭৬ ভোটে গোপাল চন্দ্র দেবনাথ, বাই সাইকেল প্রতীকে ১৬০ ভোটে সিরাজ উদ্দিন, শাপলা ফুল প্রতীকে ১৪২ ভোটে মোঃ ফরিদ ও হরিণ প্রতীকে ১২২ ভোটে জসিম উদ্দিন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৭৭ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *