মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০২ ১৮:৫৭:৪৭ || আপডেট: ২০১৮-১১-০২ ১৮:৫৭:৪৭
মোঃ জয়নাল আবেদীন টক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিঝবুনিয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে ইদগড় মেডিক্যাল সেন্টার এন্ড হাসপাতালের উদ্যোগে অসহায় দূঃস্থদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) সকাল দশটার এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাইশারী ইউনিয় আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর। এসময় তিনি প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আত্বমানবতার সেবায় অসহায় দুস্থদের মাঝে ইদগড় মেডিকাল সেন্টার এগিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান। আগামীতে ও তাদের এগিয়ে আসার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ দিদারুল ইসলাম, ইউপি সদস্য আবদুর রহিম, সাংবাদিক আবদুর রশিদ, আওয়ামীলীগ নেতা শাব্বীর আহাম্মদ প্রমুখ।এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবাদান কর্মসুচিতে শত শত রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ দিদারুল ইসলাম জানান আগামীতে ও তারা প্রত্যন্ত এলাকয় এই চিকিৎসা সেবাদান অব্যাহত রাখবেন।