চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার জিরিতে স্কুলের ভবন উদ্বোধন করলেন সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:১৯:৫৬ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:১৯:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার জিরি বিবেকানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, শহীদ মিনার উদ্বোধন, মা সমাবেশ, গুণীজন সংবর্ধনা ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গত দশ বছরে যেসব ক্ষেত্রে চোখে পড়ার মত উন্নয়ন কাজ হয়েছে তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে দেশের যে অগ্রগতি তা এখন বিশ্বের দরবারে প্রশংসিত। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাক্ষরতার হার বৃদ্ধি, শতভাগ বিদ্যালয়ের ভর্তির হার,  নারী শিক্ষায় অগ্রগতি, ঝড়ে পড়ার হার দ্রুত কমে যাওয়া সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এখন রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করতে বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছেন, সিম কার্ডের মাধ্যমে মা’দের মোবাইলে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছেন। এগুলো অতীতে কেউ কল্পনাও করতে পারেনি। যে নেত্রী এদেশের অগ্রগতির জন্য এতগুলো কাজ করছেন সে মহান নেত্রীকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে প্রমাণ করতে হবে দেশের মানুষ সত্যিকারের দেশপ্রেমী।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, জিরি আমানিয়া লোকমান হাকিম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, মো. আলী, আজিমুল হক, আমিনুল ইসলাম খান টিপু, আবু ছালেহ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, এম. এজাজ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মিজানুর রহমান, আবদুল্লাহ আল হারুন, রবিউল আলী, প্রধান শিক্ষিকা জেসমিন আরা বেগম, এড. বেলাল উদ্দিন, এহসানুল হক, মাষ্টার রিটন নাথ, এড. স্বপন নাথ, জাহাঙ্গীর আলম, অরুন কুমার নাথ, জাফর আহমদ, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মো. জসিম উদ্দিন, মেজবাহ উদ্দিন সোহেল, মো. মহিউদ্দিন, মো. রাশেদ, শওকত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *