শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:০৫:৫৭ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:০৫:৫৭
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান যেমনি মানুষের আরাধনা স্থল, তেমনি পাঠাগার হচ্ছে নিভৃতে জ্ঞান অর্জনের স্থল। এখানে সাধনা করে পরবর্তীতে দেশকে এগিয়ে নিতে নিজেদের নিয়োজিত করতে হবে।
বৃহস্পতিবার ১ নভেম্বর দুপুরে জেলা সদরের কমলছড়ি খ্যাংদংপাড়া কমিউনিটি সেন্টারে আলোকিত মানুষের সন্ধানে ‘পঞ্ঞা’ (জ্ঞান) পাঠাগার উদ্বোধন কালে এ কথা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল ভাষার প্রতি অত্যন্ত আন্তরিক।
আওয়ামী লীগ সরকার তিন পার্বত্য চট্টগ্রামে প্রাইমারি স্কুলে চাকমা,মারমা ও ত্রিপুরা ভাষার ক্লাস চালু করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে স্ব-স্ব ভাষার বই তুলে দিয়েছেন। খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনায় প্রতিটি উপজেলার প্রত্যন্ত এলাকায় উল্লেখযোগ্য উন্নয় স্বাধীত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

এর আগে পিতা কেটে খ্যাংদংপাড়া আলোকিত মানুষের সন্ধানে ‘পঞ্ঞা’ পাঠাগারের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খ্যাংদংপাড়া উন্নয়ন কমিটির সভাপতি রিম্রাচাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউপ্র“ মারমা, কমলছড়ি মৌজা প্রধান কংজ চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, সুইনু মারমা। পরে, পাঠাগার পরিচালনা কমিটির হাতে নগদ ৫০,০০০ টাকা অর্থ সহায়তা তুলে দেন তিনি।