এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০২ ০০:৩৮:২৪ || আপডেট: ২০১৮-১১-০২ ০০:৩৮:২৪
শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত আনোয়ার বাদশা প্রকাশ (আন্যুইশা) ডাকাত চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আজ (১নভেম্বর) চট্টগ্রাম বায়েজিদ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই দেলোয়ার হোসেন জানান, সন্ত্রাসী আনোয়ার নামের ফটিকছড়ির একজন আসামি বায়েজিদ থানায় গ্রেফতার হয়েছে বলে শুনেছি। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।