চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বৈদ্যপাড়ায় শাক্যমুনি বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১১-০২ ১৯:৪৪:০৭ || আপডেট: ২০১৮-১১-০২ ১৯:৪৪:০৭

 

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন বলেছেন- মহামতি গৌতম বুদ্ধের অার্দশ অনুস্বরণের মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্টা করা সম্ভব। তাই বুদ্ধের অার্দশ ও নীতি পালনে সবাইকে সচেষ্ট হতে হবে।

২ নভেম্বর বোয়ালখালী উপজেলার অাহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের বৈদ্যপাড়া শাক্যমুনি বিহারে অনুষ্টিত কঠিন চীবর দান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় ধর্মদেশনা করেন-ভদন্ত শুভানন্দ স্থবির, ভদন্ত দীপানন্দ স্থবির, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি স্থবির।

সংবর্ধিত অতিথি ছিলেন- চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ সুবীর বড়ুয়া। উপাসক দিলীপ কুমার বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় এতে বিশেষ অতিথি ছিলেন- চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ কাইয়ুম চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রাহুল বড়ুয়া, অধ্যাপক কুনাল বিকাশ বড়ুয়া। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন- বিহার কমিটির সাধারন সম্পাদক মিলু বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *