চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সমৃদ্ধ জাতি গঠনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই: এমপি সামশুল হক 

প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:১৩:৫৩ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:১৩:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় পটিয়ায়ও পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে পটিয়া উপজেলা যুব উন্নয়ন অফিস ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন ও যুব সমাবেশ এবং প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণ সনদ প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা  এবং পরিকল্পনা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। ইউএনও হাবিবুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, আলমগীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান  মাজেদা বেগম শিরু প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার যুবক-যুবতীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। এতে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিÿণ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবকদের সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি প্রশীক্ষিত জাতি গঠনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই মর্মে অভিমত প্রকাশ করে বলেন, যারা যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেনা তারা প্রতিযোগিতাময় বিশ্বে ঠিকে থাকার লড়াইয়ে হুমকির মুখে পড়বে। তিনি পটিয়ার যুবকদের যুব উন্নয়নের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নেয়ার আহবান জানিয়ে বলেন, তোমরাই শক্তি, তোমরাই বল এ স্লোগানে উজ্জীবিত হয়ে যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তি হিসেবে অভিষিক্ত হতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *