চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

অপ-রাজনীতি ও অন্তর্ঘাত পাহাড়িদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছের:বৌদ্ধ ধর্মীয় গুরু নন্দপাল মহাস্থবির

প্রকাশ: ২০১৮-১১-০৩ ২০:৪৭:৩০ || আপডেট: ২০১৮-১১-০৩ ২০:৪৭:৩০

খাগড়াছড়ি,প্রতিনিধি॥

আন্দোলন আর স্বাধীনতার নামে পাহাড়ে আঞ্চলিক দলগুলোর অপ-রাজনীতি ও অন্তর্ঘাত পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। যুব সমাজকে এই বিভ্রান্তি থেকে মৈত্রীময় পথে এনে সৃজন-কল্যাণে নিবেদিত করে শিক্ষা এবং অর্থনৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে।

শনিবার ৩ নভেম্বর সকালে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান উৎসবের সূচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন, বৌদ্ধ ধর্মীয় গুরু নন্দপাল মহাস্থবির।

ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অজলচুগ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যমতি ভিক্ষু এবং দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির।

উপ-মহাদেশের খ্যাতিমান ধর্মীয় গুরু নন্দপাল ভান্তে আরো বলেন, আদর্শের কথা বলে মানুষের প্রাণ হরণ, বলপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অসমীচিন। দেশ-সমাজের কথা না ভেবে নিজেদের মতো করে আস্ফালন সমাজে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি আঞ্চলিক দলের নীতি নির্ধারকদের প্রতি সময় থাকতে পাহাড়িদের ভবিষ্যত চিন্তা করে নমনীয়-সহনশীল এবং সত্যের মুখোমুখি হবার অনুরোধ জানান।

এসময় অন্যান্য বক্তারাও আঞ্চলিক দলের নামে মানুষ হত্যা, গুম, খুন, অপহরণ এবং চাঁদাবাজির সমালোচনা করেন। কয়েক হাজার দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ভাবনা কেন্দ্রে দ্বিতীয় বারের মতো আয়োজিত কঠিন চীবর দান উৎসবে বিহার উন্নয়ন এবং পরিবহন খাতের জন্য বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেন আগতরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *