জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৩ ০১:২১:৪২ || আপডেট: ২০১৮-১১-০৩ ০১:২১:৪২
আনোয়ারা প্রতিনিধি:
বর্ষীয়ান রাজনীতিবিদ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় ৫০ মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় একযোগে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪৯টি মসজিদ ও শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার মসজিদে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। বাদে জুমা এসব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগ। প্রতিটি মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরই অংশ হিসেবে বরুমচড়া নলদিয়া এরশাদ উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মোনাজাতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম প্রমুখ।
জাহেদুল হক # ০২/১১/২০১৮