চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

কাভার্ড ভ্যানের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশ: ২০১৮-১১-০৩ ১৩:১৬:৪৪ || আপডেট: ২০১৮-১১-০৩ ১৩:১৬:৪৪

বীর কন্ঠ ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকার চাড়িপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গৃহবধূ রোকসানা আক্তার (২৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় একই পরিবারের স্বামী সন্তানসহ চারজন আহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। হতাতরা সবাই একই মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহত মাহমুদা (৮), মাহফুজা( ১০) ও মাহবুবা( ৪) সবাই ফেনীর হাজারী রোডের দারুল নাজাত মহিলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী। সকালে তারা গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া শিলুরী থেকে মাদ্রাসায় ফিরছিল। আহতদের ফেনী প্রাইভেট হাসপাতাল (দেবীপুর) ও ফেনী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া শিলুরী গ্রামে নিয়ে গেছেন স্বজনরা।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, দুর্ঘটনার কথা তিনি শুনেছেন। পুলিশ পর্যবেক্ষণের আগেই গৃহবধূর লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। ঘাতক কাভার্ড ভ্যান চালককে পুলিশ আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *