চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণ, অভিযান চালাচ্ছে পুলিশ

প্রকাশ: ২০১৮-১১-০৩ ২১:০৬:১২ || আপডেট: ২০১৮-১১-০৩ ২১:০৬:১২

চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরায় অবস্থিত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নগর কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ বোমা বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন।

নিরাপত্তা বাহিনীর বরাতে আরো জানা যায়, পরপর তিন, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে একই জায়গায়। এলাকা ঘিরে রাখা হয়েছে, অভিযান পরিচালনা করা হচ্ছে। বোমা বিস্ফোরনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখনো জানা যায়নি।

সিএমপি উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে বলেন, আমরা এলাকা ব্লক রেইট করার সময় শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণের শব্দ পাই। শব্দটা খুবই বড়। আমরা অভিযান চালাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *