এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৩ ২১:৪৬:৩৪ || আপডেট: ২০১৮-১১-০৩ ২১:৪৬:৩৪
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তীর সাথে চন্দনাইশে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে ৩ নভেম্বর দুপুরে মতবিনিময় সভা থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) এসএম দিদারুল ইসলাম সিকদার, সাংবাদিক যথাক্রমে দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এমএ রাজ্জাক রাজ , চন্দনাইশ রিপোটার্স ইউনিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম রাশেদ, আবু মহসিন, এমএ মুছা, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, মোজাহেরুল কাদের, এমএ ফয়েজ, আবু তালেব, মো. শাহাদাত হোসেন,কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চন্দনাইশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, দোহাজারীতে নিরব চাঁদাবাজি বন্ধ, এলাকাকে মাদক মুক্ত করা, বিভিন্ন বিদ্যালয়ের সামনে বকাটেদের ইভটিজিং প্রতিরোধ, দোহাজারী বার্মা কলোনীতে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য পদক্ষেপ নেয়ার আহŸান জানান। তাছাড়া থানাকে একটি অপরাধ,মাদকমুক্তসহ সকল আইনশৃঙ্খলা রক্ষায় ওসি কেশব চক্রবর্তী সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকরাও সহযোগীতার আশ্বাস প্রদান করেন।