এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৩ ২৩:৫৪:০৯ || আপডেট: ২০১৮-১১-০৩ ২৩:৫৪:০৯
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর দুপুরে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী পিকআপ (ঢাকা মেট্রো নং ৬৮৬৪) তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, গাড়িসহ হেল্পার পটুয়াখালী দশনিয়া চর ডনডনিয়া এলাকার সোনা মিয়ার পুত্র মোঃ বাবুল খান(২৫) আটক করে। পরে তাকে মাদক আইনে মামলা রুজু করে হাইওয়ে পুলিশ আদালতে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচাজ (ওসি)মিজানুর রহমান ইয়াবা উদ্ধার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।