চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ছাত্রলীগ কর্মী ফয়সাল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১১-০৩ ০১:৩৭:৫০ || আপডেট: ২০১৮-১১-০৩ ০১:৩৭:৫০

এম,শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়িতে ছাত্রলীগ কর্মী ফয়সাল হত্যায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গত ১ নভেম্বর বৃহস্পতিবার রাতে তাদেরকে উপজেলার ধর্মপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ধর্মপুর আন্দারমানিক এলাকার খায়রুল ইসলামের পুত্র কামাল (৩৫) ও দক্ষিন খিরাম এলাকার বালির বাপের বাড়ীর মৃত মফজল আহমদের ছেলে শফিউল হক প্রকাশ (বিদ্যুত শফি) (৪০)। ফয়সাল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই দেলোয়ার হোসেন বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত দুইজনই ফয়সাল হত্যা মামলার আসামিদের অর্থ ও আশ্রয় দিয়ে নানাভাবে সহযোগিতা করে আসছিল। শনিবার তাদেরকে কোর্টে প্রেরণ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য যে… গত ১৪ অক্টোবর উপজেলার খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম হচ্চার ঘাট ফুলতলী বাজারে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *