এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৩ ১৭:২২:০১ || আপডেট: ২০১৮-১১-০৩ ১৭:২২:০১
এম,শফিউল আলম.ফটিকছড়ি:
গত ২১ অক্টোবর ফটিকছড়ির হেঁয়াকো বনানী স্কুলের সামনে বিজিবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য সোহেলা রানাকে কুপানো মামলায় মোঃ সুমন (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে অাটক করেছে বিজিবি। হেঁয়াকো বিজির ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কাশেম জানায়, অাজ ৩ নভেম্বর (শনিবার) ভোরে বিজিবি গোয়েন্দা সদস্য সোহেলা রানাকে কোপানোর মামলার প্রধান অাসামী সুমন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকা থেকে অাটকের পর ভূজপুর থানায় সোপর্দ করা হয়।