চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-০৩ ০১:৩২:০১ || আপডেট: ২০১৮-১১-০৩ ০১:৩২:০১

এম.শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইউসুফ (৬০) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভুজপুর থানাধীন মিরেরখীল গ্রামের মুন্সী সওদাগর বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে। আজ (২নভেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ঝনঝনিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি (অটোরিক্সা) বিবিরহাট থেকে কাজীর হাটের উদ্যেশ্যে যাওয়ার পথে উক্ত দূর্ঘটনা এলাকায় বিপরীত থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমূখি সংঘর্ষ হলে গুরতর আহত হন সিএনজি চালক ইউসুফ। স্হানীয়রা আহত অবস্হায় ফটিকছড়ি ২০শয্য হাঁসপাতালে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *