আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৩ ১৮:৪৬:৩০ || আপডেট: ২০১৮-১১-০৩ ১৮:৪৬:৩০
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ায় নাশকতা ও ভাংচুর মামলার চার্জশিট ভুক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেনন উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া এলাকার ইসহাকের পুত্র মো: জিয়াবুল( ৩০) এবং একই এলাকার এজাহার মিয়ার পুত্র মো: ইকবাল(২৮)।
৩ নভেম্বর ভোরে উপজেলার চরম্বা কাজির পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিয়াবুল ও ইকবাল এলাকার বিভিন্ন নাশকতা, ভাংচুর মামলার চার্জশীট ভুক্ত আদালতে বিচারাধীন একাধিক মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে তারা দু`জন পলাতক ছিল। তাদেরকে গ্রেফতারের পর চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।