এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৩ ২১:৫১:১৬ || আপডেট: ২০১৮-১১-০৩ ২১:৫১:১৬
চন্দনাইশ প্রতিনিধি:
খাগরিয়া দারুল কুরআন নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় ৩ নভেম্বর বিকালে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সারা দেশে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে যা বিগত কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। দেশের উন্নয়ন ও শিক্ষার অবকাঠামো,শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। মোজাম্মেল হক মিন্টুর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান। উদ্বোধক ছিলেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ, খাগরিয়া ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহাজাহান। মাদ্রাসার প্রধান আবুল বশর ছানুবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনুছ, খোকন, সোলতান মাহমুদ, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দীন মহিব, প্রচার সম্পাদক জালাল আহমদ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।