চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

সীমিত পরিসরে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হবে : ফখরুল

প্রকাশ: ২০১৮-১১-০৩ ২৩:৩৫:৫০ || আপডেট: ২০১৮-১১-০৩ ২৩:৩৫:৫০

 

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয়বারের মতো সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এ সংলাপ হবে সীমিত পরিসরে। শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

ফখরুল বলেন, আপনারা জানেন ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ হয়েছে। সেখানে আলোচনা হয়েছিল যে, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির প্রেক্ষিতে ভবিষ্যতে স্বল্প পরিসরে আরও আলোচনা হতে পারে। সেই আলোচনার প্রেক্ষিতে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে সংলাপের জন্য আগামীকাল (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আলোচনা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যাতে তফসিল ঘোষণা না করা হয় সেজন্য আজ একটি চিঠি দেয়া হয়েছিল নির্বাচন কমিশনে। সে বিষয়টিও প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে উল্লেখ থাকবে।

আমরা আশা করব বর্তমান সংকটগুলোকে নিরসনের জন্য আবারও সংলাপে বসা হবে বলেও যোগ করেন বিএনপির মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *