এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৩:৩৩:৩৬ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৩:৩৩:৩৬
এম,শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ মুশফিকুর রহমান। এর আগে মোঃ মুশফিকুর রহমান পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে তাকে বদলি করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা সূত্রে জানা গেছে, মোঃ মুশফিকুর রহমান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত ১ নভেম্বর বিকেলে বিকেলে যোগদান করেছেন।