এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৮:২৫:২৪ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৮:২৮:০৬
এম,শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়িতে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান নানুপুর মধ্যম বড়ুয়া পাড়া চন্দ্র রজ্যােতি বিহার মাঠে নানুপুর সীবলী সংঘের উদ্যােগে অাজ ৪ নভেম্বর (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি অাখতার উদ্দিন মাহমুদ পারভেজ। নানুপুর গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধানংকার মহাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শাসনানন্দ মহাথের, মৈত্রীপ্রিয় মহাথের, বিপুলাবংশ মহাথের, সুগতপ্রিয় মহাথের, প্রিয়নন্দ মহাথের, সুমনতিষ্য মহাথের। রিপান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. হরিপদ চক্রবর্ত্তী, দানবীর বাবু নান্টু বিকাশ বড়ুয়া, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র অাহমেদ এরশাদ খোকন, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ পরিষদের মহাসচিব রুবেল বড়ুয়া প্রমুখ।