এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ২০:৩৩:৫৭ || আপডেট: ২০১৮-১১-০৪ ২০:৩৭:৪৯
রেলের আখেরী ষ্টেশন দোহাজারীতে উদ্ভোধনী অনুষ্ঠান না হওয়ায় জনমনে ক্ষোভ
এসএম রাশেদ,চন্দনাইশ
চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে যুক্ত হওয়া এক জোড়া নতুন লোকাল ট্রেনসহ ২ জোড়া ট্রেন পরিবর্তিত সময়সূচী অনুযায়ী চলাচল করছে। গত ৩ নভেম্বর ট্রেন ২টির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। তবে রেলের আখেরী ষ্টেশন দোহজারীতে উদ্ভোধনী অনুষ্ঠান হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয় নিয়ে এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠান চট্টগ্রাম অথবা দোহাজারীতে না হয়ে মধ্যবর্তী পটিয়াতে হওয়ায় স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর অযোগ্যতাকে দায়ী করছে স্থানীয় সচেতনমহল। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।
গত ৩ নভেম্বর রেলমন্ত্রী দোহাজারীতে আসবেন এবং দোহাজারী ষ্টেশন পরিদর্শন করবেন এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত লোক দোহাজারী রেল ষ্টেশনে জড়ো হয়। অন্যদিকে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তীব্র রোদ উপেক্ষা করে প্রায় ২ঘন্টা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের শত শত শিক্ষার্থীরা রেলষ্টেশনে দাঁড়িয়ে দূর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয়রা জানায়, রেলমন্ত্রী মুজিবুল হক পটিয়ায় রেলের আনুষ্ঠানিক উদ্ভোধন করবেন এবং দোহাজারীতে রেলওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন শেষে সমাবেশে যোগ দেবেন এমন প্রস্তুতি নিয়ে ৩১ অক্টোবর দোহাজারী রেলষ্টেশনে অনুষ্ঠানের প্যান্ডেল তৈরীর কাজ শুরু করা হয়। পরে সন্ধ্যায় হঠাৎ খবর আসে ১ নভেম্বর রেলমন্ত্রী দোহাজারী আসবেন না পটিয়ায় আসবেন। তখন ওই অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয়। হঠাৎ গত ৩ নভেম্বর দুপুর ১২টায় খবর আসে পটিয়া সমাবেশ শেষে রেলমন্ত্রী এমপি নজরুল ইসলামের সাথে দোহাজারী রেল ষ্টেশন পরিদর্শনে আসবেন। এমন গুজন চারিদিকে ছড়িয়ে পড়লে চন্দনাইশ-সাতকানিয়াসহ স্থানীয় এলাকার শত শত লোক রেল ষ্টেশনে জড়ো হন। পরবর্তীতে সে ট্রেনে মন্ত্রী না এসে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি আসলে উৎসূক জনতার মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আবার অনেকের প্রশ্ন জেগেছে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম তার ফেইসবুক ওয়ালে ডেমু ট্রেনের ছবি দিয়ে ৩ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারী ট্রেন পুরোদমে চালু হইবে এমন ষ্টাটার পোষ্ট করেন। স্থানীয় লোকজন এমপির ফেইসবুক ওয়ালে ডেমু ট্রেনের ছবি দেখে অনেকে মনে করেছেন দক্ষিণ চট্টগ্রামে যাত্রীদের জন্য এমপি নজরুলের বিশেষ উপহার। পরে লক্কর-ঝক্কর পুরোনো ট্রেন আসতে দেখে তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা যায়। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও। তারা বলেছেন ট্রেন উদ্ভোধন হওয়ার কথা দোহাজারী না হয় চট্টগ্রামে পটিয়া শুধুমাত্র একটি ষ্টেশনে কেন ট্রেন উদ্ভোধন হয়েছে?
এব্যাপারে জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মোবিন বলেন, হঠাৎ মন্ত্রী আসবেন খবর আসায় এবং তাদের স্কুল এন্ড কলেজের দাবীর জন্য ছাত্র-ছাত্রী নিয়ে রেলষ্টেশনে এসেছিলেন। অপরদিকে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী বলেন, হঠাৎ দুপুর ১২টায় স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ বলেছেন রেলমন্ত্রী দোহাজারী আসতেছেন তাই ছাত্রীদের নিয়ে তারও একই দাবী নিয়ে ছাত্রীদের নিয়ে গেছেন রেল ষ্টেশনে এবং দূর্ভোগের কথা স্বীকারও করেছেন।