আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৯:৫২:০৪ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৯:৫২:০৪
আলাউদ্দিন, বীর কন্ঠ :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খানদিঘী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৩ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল মানিকগঞ্জ জেলার সিংগাইর চন্দরবালীর মৃত ওমর আলীর কন্যা মমতাজ বেগম (৪০), চট্টগ্রাম জেলার ভুজপুরের আনোয়াইছড়ি মৃত ইউনুছের কন্যা রোজী আক্তার (২৬) ও কক্সবাজার জেলার উখিয়া পালংখালী গয়ালমারা ৭নং ওয়ার্ডের সৈয়দুল আমিনের স্ত্রী নার্গিস আক্তার (২৪)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গত ৪ নভেম্বর দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার পৃথক বাসে অভিযান চালিয়ে মমতাজ বেগমের কাছ থেকে ৬শ পিচ, রোজী আক্তার ও নার্গিস আক্তারের কাছ থেকে ১ হাজার পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন থানার এসআই গোলাম কিবরিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। আজ ৪ নভেম্বর রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।