অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৩:৩৮:৪০ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৩:৩৮:৪০
চট্রগ্রাম -৮ অাসনের সাংসদ অালহাজ্ব মইন উদ্দিন খান বাদল বলেছেন-বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী উন্নয়নের মহাসড়ক গড়ে তুলেছেন। এ উন্নয়নের স্রোতে শিক্ষার অংশকে অন্যতম দৃষ্টিতে দেখা হচ্ছে, এরি ফলশ্রুতিতে স্কুল -কলেজ- মাদ্রাসায় নতুন বড় বড় একাডেমিক ভবন নির্মান করছেন। এভাবে শুধু নতুন ভবন নির্মান করলে হবেনা, এ প্রতিষ্টান ও ভবন থেকে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিনত করতে হবে।
শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে অায়োজিত শোকরানা ও দোয়া মাহফিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৪ নভেম্বর সকালে মাদ্রাসার প্রতিষ্টাতা অধ্যক্ষ মাওলানা নুর মুহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চট্রগ্রাম এর সদস্য মোহাম্মদ ইউনুচ, মুক্তিযোদ্ধা অাহম্মদ হোছাইন, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জাসদের কেন্দ্রীয় নেতা ছৈয়দুল অালম, জাসদ বোয়ালখালীর সভাপতি মনির ঊদ্দিন খান, জেলা অা’লীগ নেতা রেজাউল করিম বাবুল, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম। মাদ্রাসার প্রতিষ্টাতা পুত্র উপাধ্যক্ষ মোঃ অামানতুল্লাহ’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- অধ্যাপক মো: মহসীন উদ্দিন,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সিনিয়র সহ সেলিম চৌধুরী,মাওলানা অাবদুল গফুর, মাওলানা ইদ্রিছুল অালম, জাসদ সাধারন সম্পাদক ওবাইল হক, অা’লীগ নেতা রিদুয়ানুল হক টিপু, পৌর অা’লীগ নেত এম এস অালম,যুবলীগ সভাপতি মোরশেদ অালম, সেলিম উদ্দিন, মামুনুর রসিদ মামুন,জাসদ নেতা মোজাম্মেল হক মেম্বার, যুব নেতা বাহাদুর শাহ, শাকপুরা বাজার কমিটির সভাপতি মোজাহের অালম প্রমুখ।