শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ২০:০২:১৩ || আপডেট: ২০১৮-১১-০৪ ২০:০২:১৩
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
হেমন্তের হিমেল হাওয়ায় শিশির ভেজা সুভাসে, মহেশ্বরী দেবী শ্রীশ্রী কালী মায়ের আরাধনা। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা। নমস্তস্যৈঃ নমস্তস্যৈঃ নমস্তস্যৈঃ নমো নমঃ।
বাৎসরিক শ্রীশ্রী কালী পূজা ২০১৮ইং উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের আনন্দনগরস্থ শ্রীশ্রী ভূবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে শ্রীশ্রী চন্ডী যজ্ঞ, গঙ্গা আহ্বান, শ্যামা-বাউল-লালন সঙ্গীত ও মহতী ধর্মসভাসহ ৩ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান পরিক্রমা, ১৭ কার্তিক ১৪২৫ বাংলা, রবিবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় পবিত্র চন্ডীপাঠ, সকাল সাড়ে ৯টা থেকে গীতাপাঠ, চিত্রাঙ্কন, ধর্মীয় প্রশ্নোত্তর, বিবাহিত মহিলাদের উলুধ্বনী, শঙ্খধ্বনী প্রতিযোগিতা। দুপুর ১২টায় মায়ের প্রাত্যেহিক পূজা, ভোগ নিবেদন, সন্ধা আরতী ও সমবেত উপাসনা।

সোমবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় পবিত্র গীতাপাঠ দুপুরে মায়ের প্রাত্যেহিক পূজা। বিকেল ৪টা থেকে শ্যামা, বাউল ও লালন সঙ্গীত। পরিবেশনায়- টেলিভিশন শিল্পী বরিশাল পটুয়াখালীর ‘জীবনানন্দ কানাই’, ভারতের টেলিভিশন শিল্পী ‘দীলিপ মন্ডল’, চ্যানেল আই সেরাকন্ঠের ‘মোঃ আল-আমিন’, টেলিভিশন শিল্পী চট্টগ্রামের ‘মানিক দাশ’ ও ফটিকছড়ির শান্তি বিকাশ ত্রিপুরা। সন্ধা ৭টায় ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।
এতে প্রধান অতিথি থাকবেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মমঠ ও মিশন আনোয়ারা চট্টগ্রাম। প্রধান বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ চট্টগ্রাম। মাষ্টার অজিত শীল সভাপতি, শারদাঞ্জী ফোরাম চট্টগ্রাম মহানগর। এছাড়াও রাষ্ট্রীয় প্রশাসন ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রাত ১০টায় মহা প্রসাদ বিতরণ।
১৯ কার্তিক ১৪২৫ বাংলা, মঙ্গলবার ৬ নভেম্বর ভোর সাড়ে ৫টায় পবিত্র গীতাপাঠ, সকাল ৯টায় শ্রীশ্রী চন্ডীযজ্ঞের শুভারম্ভ। চন্ডীযজ্ঞের শুভ অগ্নি প্রজ্জ্বলন করবেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
চন্ডীযজ্ঞের পুরোহিত্য করবেন, শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মমঠ ও মিশন আনোয়ারা চট্টগ্রাম। দুপুর ১২টায় মায়ের প্রাত্যেহিক পূজা, ভোগ নিবেদন, ১টায় অন্ন প্রসাদ বিতরণ। বিকেল ৪টায় শ্রীশ্রী চন্ডীযজ্ঞের পুর্নাহুতি, ৬টায় মঙ্গলশোভাযাত্রা সহকারে গঙ্গা আহ্বান, সন্ধায় সমবেত উপাসনা, রাত ১২টায় মায়ের বাৎসরিক পূজা ও রাত ৩টায় বলি দান।
মায়ের আরাধনার মাধ্যমে মানব জীবনের কল্যানে, উক্ত মহতি এই অনুষ্ঠানে অংশগ্রণ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন খাগড়াছড়ি আনন্দনগর শ্রীশ্রী ভূবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি।