বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৬:৩৭:০৩ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৬:৩৭:০৩
বেলাল আহমদ, লামা :
বান্দরবানের লামা উপজেলার অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং সরকারের উন্নয়ন কর্মকান্ড স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে আনুষ্টানিকভাবে তুলে ধরলেন। এ উপলক্ষে একটি মতবিনিময় সভারও অায়োজন করেন তিনি।
গতকাল শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ মত বিনিময় সভাটি অনুষ্টিত হয়।
চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং বলেন, সাংবাদিকরা জাতির বিবেক,জাতির অায়না,সমাজের অসঙ্গতি,সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন জাতির সামনে তুলে ধরেন সাংবাদিকরা।
তিনি বিগত দু-বছরে অাজিজনগর ইউনিয়নে সম্পাদিত ও চলমান প্রায় ৩০ কোটি টাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে পাড়ায়, অার পাড়া থেকে ঘরে ঘরে পর্যন্ত উন্নয়নের ছোয়া লেগেছে বলে উল্লখ করেন। উল্লেখযোগ্য উন্নয়নগুলোর মধ্যে অাজিজনগর গজালিয়া সড়কের কার্পেটিংসহ কয়েকটি ব্রিজ, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অাবাসিক ছাত্রাবাস, চাম্বি উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তর ও ভবন প্রদান, পূর্ব চাম্বি মসজিদ ও স্কুলে নতুন ভবন, পূর্বচাম্বি সড়কের কাজ, হিমছড়িপাড়া ব্রীজ নির্মান, অানন্দ কারবারি পাড়া গির্জা নির্মান, চাম্বি হেডম্যান পাড়ার ক্যায়াং ঘর সম্প্রসারন, সেবাখোলা ঘর ও বাউন্ডারি নির্মান, হরি মন্দিরে কক্ষ সম্প্রসারন ও গাইড ওয়াল, ক্যাম্প বাজার মসজিদ, অাজিজনগর কেন্দ্রীয় মসজিদের গাইড ওয়াল নির্মান। তাছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অাওতায় বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।
এসময় উন্মুক্ত অালোচনায় অংশগ্রহন করেন অাজিজনগর ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, অাজিজনগর যুবলীগের সভাপতি ডানা বাবুল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর অালম চৌং, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাস, ইসলামপুর বি অালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল অাবছার প্রমূখ। প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীন হাওলাদার, ইউ পি সদস্য এম ডি রোকন, মোবারক হোসেন মহরম, মোহাম্মদ অালী, জসিম উদদীন ও বিভিন্ন গণ মাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন।