চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

সোমবার সকালে নয়াপল্টনে তরিকুলের জানাজা, দাফন যশোরে

প্রকাশ: ২০১৮-১১-০৪ ২৩:৩৬:৫১ || আপডেট: ২০১৮-১১-০৪ ২৩:৩৬:৫১

 

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সোমবার সকাল দশটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ কথা জানিয়েছেন।

রবিবার বিকাল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তরিকুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২বছর।

টিপু জানান, তরিকুল ইসলামের জানাজা সোমবার সকাল ১০ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এরপর সোয়া এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিকালে যশোর ঈদগাঁ মাঠে বিকাল ৪ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *