চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

প্রকাশ: ২০১৮-১১-০৫ ১৪:৫৮:১৮ || আপডেট: ২০১৮-১১-০৫ ১৪:৫৮:১৮

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। দলের বর্ধিত সভায়  এ সিদ্ধান্ত নেন তিনি।

সোমবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কাদের সিদ্দিকী। এর আগে শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনাসভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এদিন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার(৫ নভেম্বর) আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন বিএনপির কয়েকজন নেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *