বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৫ ২১:১৯:০৯ || আপডেট: ২০১৮-১১-০৫ ২১:১৯:০৯
বীর কন্ঠ ডেস্ক :
জাতীয় পার্টিকে (জাপা) ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। আশা করি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও একসঙ্গে কাজ করবে তারা।’
সোমবার (৫ নভেম্বর) রাতে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সব দলের সাথে মতবিনিময় করছি। আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি উন্নতির পথে দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছে সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি, জাতির পিতার আদর্শের পথ ধরে।’
সরকার প্রধান বলেন, ‘আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে এ দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি সে জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।’
‘এক উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।’