চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

তারুণ্যের ভাবনায় রাউজান’ অনুষ্ঠানে  শিক্ষার্থীদের মুখোমুখি তরুণ শিল্প উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-০৫ ১৮:২৬:৩৭ || আপডেট: ২০১৮-১১-০৫ ১৮:২৬:৩৭

প্রদীপ শীল, রাউজান:

‘তারুণ্যের ভাবনায় রাউজান’ অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে তরুণ শিল্প উদ্যোক্তা রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র পুত্র ফরাজ করিম চৌধুরী। সোমবার ৫ নভেম্বর সকালে রাউজান সরকারি বিশ^বিদ্যালয় কলেজের সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় রাউজান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি তরুণদের সাথে এই মুখোমুখি হন। রাউজানের শিক্ষা বান্ধব সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। রাউজান বিশ^বিদ্যালয় কলেজের এক ছাত্রের প্রশ্নে কেমন রাউজান দেখতে চান এর উত্তরে তিনি বলেন, রাউজানে অস্ত্র নিয়ে কোন সন্ত্রাসী ধরার দৃশ্য আর চাই না। কোনো অসুস্থ রোগী সড়কের বেহালদসার কারণে হাসপাতালে নেয়ার আগে মারা গেছে সেই রাউজান দেখতে চাই না। রাউজানে মাদকের ছড়াছড়ি চাই না। সাহিত্য ও সংস্কৃতির চর্চা চাই। মেধাহীন তারুণ্যের রাউজান চাই। কলেজ ছাত্রী  নুসরাত ওয়াহেদ নামে এক ছাত্রী জানান, জলিলনগর বাস ষ্টেশানস্থ চৌরাস্তায় জেব্রা ক্রসিং নেই। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে মানুষকে। সেখানে জেব্রা ক্রসিং ও ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। উত্তরে ফারাজ করিম বলেন, রাউজানসহ দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই আমরা বিষয়টি কি করা যায় দেখব। ট্রাফিক পুলিশ, ট্রাফিক সিগন্যাল, কমিউনিটি পুলিশের ব্যবস্থা করার ব্যাপারে আমার আব্বার সাথে কথা বলবো। এই বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তোলা হবে। তিনি বিভিন্ন দেশের অভিজ্ঞার আলোকে বলেন, স্পিড ব্রেকার হচ্ছে দুর্ঘটনার অন্যতম কারণ। পৃথিবীর উন্নত কোন দেশে এটির কোন ব্যবস্থা নেই। সড়ক দুর্ঘটনা কমাতে আমাদের জেব্রা ক্রসিংয়ের ওপর বিশেষ জোর দিতে হবে। কলেজ ছাত্র ইমতিয়াজের এক প্রশ্নের উত্তরে ফরাজ করিম বলেন,কলেজ শিক্ষার্থীরা দুর-দুরান্ত থেকে কলেজে আসতে হয় ১০০,২০০ ও তারও অধিক টাকা খরচ করে এটা স্বাভাবিক।  আমরা আলোচনা করবো কি ভাবে কলেজ বাস চালু করা যায়। অপর এক প্রশ্নে বলেন, রাউজানের সাংসদ আমার আব্বার স্বপ্ন আছে। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এখানে একটি মেডিকেল কলেজ হবে। রাউজানের বেকারত্ব সমস্যা পাঁচ বছর আগে চিহ্নিত করেছি আমরা। তাই আব্বা একটি শিল্পনগর করার উদ্যোগ নিয়েছেন উত্তর রাউজানে। এটি একনেকে অনুমোদন হয়েছে। শিল্প নগর হলে রাউজানেরসহ দেশের ১০ হাজার লোক চাকরি পাবে।  রাউজানের তরুণদের জন্য কী করবেন এমন প্রশ্নের জবাবে ফরাজ করিম বলেন, আমি ব্যাতিক্রমী নতুন প্রজম্ম। প্রকৃত পক্ষে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কাজ করা সম্ভব। ভারতের মহাত্মা গান্ধির প্রসঙ্গ এনে তিনি বলেন, অনেক বড় বড় ব্যক্তিত্ব রাজনীতির বাইরে থেকে মানুষের কল্যাণে জন্য কাজ করছেন। তবে মানুষ চাইলে রাজনীতিতে আসবো। না হয় করবো না। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে এটা বিশ^াস করতে হবে। প্রযুক্তিগত ভাবে আমরা বিশে^ শীর্ষ পর্যায়ে প্রতিযোগিতা করছি। এছাড়া সরকার একটি আইসিটি মন্ত্রণালয় করেছে। এটি নতুন প্রজন্মের জন্য বড় একটি পাওয়া। ফরাজ করিম বলেন, আমি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণদের ভাগ্য বদলাতে চাই। রাউজানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। চুয়েটে আইটি পার্ক করা হচ্ছে। যেটি দেশের কয়েকটির মধ্যে একটি রাউজানে হচ্ছে। পুরো পৃথিবীর ভবিষ্যৎ হচ্ছে আইটি বা প্রযুক্তি। সুতারাং অন্য যে কোন উপজেলা থেকে রাউজান অনেক এগিয়ে আছি। বিভিন্ন জনের প্রশ্নের উত্তরে ফারাজ করিম বলেন, বেকারত্ব সমস্যাকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। বেকারত্ব সমস্যা নিরসনে রাউজানের স্বনামধন্য ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এছাড়া আমি বড় বড় ব্যবসায়ীদের কাছেও যাব। সিস্টেমের মধ্যে যে দুর্নীতি ঢুকে গেছে তা থেকে মুক্ত হওয়ার উপায় সচেতনতা সৃষ্টি করতে হবে। আগামী তারুণ্যের কাজ প্রসঙ্গে বলেন, আগামী দুই মাসের মধ্যে দলমত-নির্বিশেষে রাউজানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। রাউজান থেকে শুরু হবে ঘরে ঘরে পরিচ্ছন্ন অভিযান। সেন্ট্রাল গার্লস অব রাউজান গঠন করার ঘোষণা দিয়ে ফারাজ করিম বলেন, নারীরা পিছিয়ে পড়ার সুযোগ নেই। তাদেকে উন্নয়নের অংশিদার করতে হবে। ‘তারুণ্যের ভাবনায় রাউজান’ অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন রাউজান বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মিডিয়া ব্যাক্তিত্ব শ্যমল কুমার পালিত, যুবনেতা সুমন দে, সেল্টাল বয়েজের সভাপতি সাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রদীপ শীল, রাউজান-০৫.১১.১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *