আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৫ ০০:১২:০২ || আপডেট: ২০১৮-১১-০৫ ০০:১২:০২
আবদুল হাকিম রানা :
পটিয়ার প্রাণ কেন্দ্রের প্রধানতম পটিয়া থানা ছদু তালুকদার বাড়ী জামে মসজিদের বহুতল ভবন-কমপ্লেক্স নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্প উদ্বোধন করেন প্রাথমিক গণশিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী করে থাকে মুসল্লীরা। এখানে পবিত্র থেকে যাতে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় সেজন্য মুসল্লীদেরকে আত্মনিবেদিত হতে হবে। লোক দেখানোর জন্য নয়, ইবাদত করতে হবে আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য। তিনি পটিয়ার প্রাণ কেন্দ্রের অতীব মূল্যবান এ মসজিদের জায়গা দান করায় ছদু তালুকদার বাড়ীর পূর্ব পুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যতদিন এ মসজিদ থাকবে ততদিন তাদের রুহে পাকে সওয়াব বকশিস হবে।
তিনি এ মসজিদের উন্নয়ন কর্মকান্ডকে টেকসই ও স্থায়ী করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আল্লাহর ঘরের সাথে যেন কোন লুকোচুরি না হয়। এটি সঠিক ভাবে নির্মাণ করলে নির্মাতা সহ সংশ্লিষ্টরাও বরকতের অধিকারী হবে। এসময় উন্নয়নকারী প্রতিষ্ঠান নুসরাত ডেভলপমেন্ট কো: প্রা: লি: এর চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী,
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, এসিল্যান্ড সাব্বির রহমান সানি, পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার, কাউন্সিলর গোফরান রানা, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান, মাস্টার আবদুস সাত্তার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আবুল কাশেম, ছদু তালুকদার বাড়ী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদ নিজামী, তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. নাসির, সরওয়ার হায়দার, ফরিদ সওদাগর, শহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আবু তালেব, আবু সিদ্দীক, আবু তাহের, জসিম উদ্দিন রিজভী, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, আবদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসেন। পরে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।