আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৬ ২১:০৭:৩৪ || আপডেট: ২০১৮-১১-০৬ ২১:০৭:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
কর্ণফুলীতে বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন থেকে সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আছদ আলীর পুত্র নুরুল ইসলামকে (৪৫) বিশেষ ক্ষমতা আইনে ও একই ইউনিয়নের ইছানগরের এস এম ইমতিয়াজ উদ্দিনের পুত্র এস এম সাজ্জাদ (২৮) নামের একজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে। এ ব্যাপারে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে চালান করে দেওয়া হয়েছে।