আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৭:৫৫:৩৮ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৯:৩৮:২৫
আলাউদ্দিন, বীর কন্ঠ:
লোহাগাড়া উপজেলার চুনতী মরহুম ইসহাক মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ নভেম্বর বিকেলে চুনতী আঞ্জুমান-ই- নজুয়ান মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী। 
চুনতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এসকে শামসুল আলম,যুগ্ন সম্পাদক ফজলে এলাহী আরজু,মাষ্টার নাছির উদ্দিন,পুতুল কান্তি সিকদার,মোবাশের আহামদ, জাফর আলমসহ আরো অনেকে।,
খেলায় মিরিকিল ফুটবল একাদশ কে টাইব্রেকারে ৩-৫ পরাজিত করে হাটখোলা মুড়া ফুটবল একাদশ বিজয়ী লাভ করে, খেলায় ধারা বর্ণনা করেন মোঃ সেলিম উদ্দিন।
খেলায় প্রধান অতিথি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। এরকম টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে যুব সমাজ কে মাদক মুক্ত করতে ভূমিকা রাখবে। গ্রাম পর্যায়ে খেলার মান বৃদ্ধি ও নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে।
