আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৮:৩২:৫১ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৮:৩২:৫১
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইসহ জামায়াত ইসলামী ও ইসলামী শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন-মো. ওমর ফারুক (৪৫) ও মো. সাইফুর রহমান প্রকাশ সালেহ (২৬)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, জামায়াত শিবিরের কয়েকজন কর্মী নাশকতার পরিকল্পনায় জড়ো হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় বাকলিয়া থানা পুলিশের একটি টিম। এসময় বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইসহ দুজনকে গ্রেফতার করা হয়।