চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দূর্গম ধোপাছড়িতে বিভিন্ন উন্নয়নের কাজ উদ্বোধন করেন: এমপি নজরুল 

প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৯:৩৩:৩৮ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৯:৩৩:৩৮

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ  উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নে গত ৪ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উন্নয়নমূলক বিভিন্ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়নকে আরো বেগমান করতে শেখ হাসিনার নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন, নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধোপাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স¤প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. মোরশেদুল আলম, ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ছালাম , সাধারণ সম্পাদক ডা. দুলাল কান্তি নাথ  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অশোক বড়–য়া, প্রধান শিক্ষক মো. ইসহাক, জাহাঙ্গীর মাষ্টার,  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবদুল মোনাফ,আবদুল কুদ্দুস মাষ্টার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মাষ্টার,  ইউপি সদস্য যথাক্রমে আবু রাশেদ, বিকাশ বড়ূয়া  জয়নাল , শাহ আলম, কবির, আবদুর রহমান,আবদুল জব্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *