চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নির্বাচনে হিন্দু সম্প্রদায় স্বাধীনতার পক্ষে থাকেঃ রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল

প্রকাশ: ২০১৮-১১-০৬ ২১:২৭:৪১ || আপডেট: ২০১৮-১১-০৬ ২১:২৭:৪১

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে শ্যামা পূজার ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ করেছে। তাদের ত্যাগের মহিমায় দেশ স্বাধীন হয়েছে। যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে তারা এ দেশে থাকা কোন অধিকার নেই। তিনি বলেন, ধর্ম যার যার এই রাষ্ট্র সবার। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে অসাম্প্রদায়িক চেতনায়। কেউ সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা  করতে চাইলে কঠোর হস্থে দমন করা হবে। রাউজান সম্প্রীতি আবাস ভূমি। এখানে ধর্মীয় অনুষ্ঠান গুলো পালন করে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে। তিনি ৬ নভেম্বার রাউজান ফকির হাট কালী প্রঙ্গনে অনুষ্ঠিত শ্যামা পূজার আলোচনা সভায় এ কথা বলেন। সমাজ সেবক ডাঃ সুজিত দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান ছিলেন পূজা উদযাপন পূজা পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, উন্নয়ন কমিটির সভাপতি সমাজ সেবক স্বপন দাশ গুপ্ত, বিশিষ্ট  সমাজ সেবক সুধীর চন্দ্র পালিত, কালী বাড়ী পরিচালনা পরিষদের সভাপতি আবৃতিকার সাজু পালিত,অরুন ঘোষ প্রমূখ। সঞ্জিত বণিকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম বাবর, যুবলীগ নেতা মনছুর আলম, আশিষ চৌধুরী, তমাল শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *