চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে মিলন মন্দিরের সাফল্যে সম্মানা

প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৫:২০:২৬ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৫:২০:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় বিজয়া সম্মিলনি অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবে প্রতিমা নির্মাণে সফলতার দৃষ্টান্ত স্থাপন করায় সুচক্রদন্ডী মিলন মন্দিরকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস।

পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী,

 

পৌর আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, জেলা পূজা পরিষদ সভাপতি জিতেন কান্তি গুহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস কুমার দে, সহ-সভাপতি মাষ্টার শ্যামল দে, শিল্পী মিত্র, উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, পৌরসভা সাধারণ সম্পাদক প্রণব দাশ প্রমুখ।

 

এতে প্রধান অতিথি এমপি সামশুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার ইতিহাসে এবারই প্রথম সনাতনী সম্প্রদায় প্রাণ খুলে কোন রকমের শংঙ্কাহীনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এ প্রত্যয়ে এবার শারদীয় দুর্গোৎসবে সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির মেল বন্ধন রচিত হয়েছে।

যা আগামীতেও অব্যাহত রাখতে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি এবারের শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে বিশেষ অবদান রাখায় ও সব মহলের দৃষ্টি আকর্ষণ করায় জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রম, মুজাফ্ফরাবাদ সার্বজনীন দূর্গা মন্দির, সুচক্রদন্ডী মিলন মন্দির সহ কয়েকটি মন্দিরকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।

এতে সুচক্রদন্ডী মিলন মন্দিরের পক্ষে বিশিষ্ট সার্ভেয়ার ও মিলন মন্দির সভাপতি স্বপন বিশ্বাস ও পূজা পরিষদ সভাপতি দেবর্ষী চক্রবর্ত্তী, রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষে পূজা পরিষদ সভাপতি ডা. প্রসেনজিৎ মিত্র সহ নেতৃবৃন্দ তাদেরকে প্রদত্ত সম্মাননা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *