প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৭:২১:৩৭ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৭:২১:৩৭
প্রদীপ শীল রাউজানঃ
রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ রাজ পরিবারের সূযোগ্য সন্তান এবি এম ফজলে করিম চৌধুরী এমপির জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও খতমে কোরআন,দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৬ নভেম্বর মঙ্গলবার বাদে জোহর রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে অনুষ্টিত দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠন।উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ´ন্সিলর আলমঙ্গীর আলী, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর ২য় প্যানেল জমির উদ্দিন পারভেজ,চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি,সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজান, আব্দুল লতিফ, কাউন্সিলর আজাদ হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্জ আহসান হাবিব চৌধুরী , দপ্তর সম্পাদক তপন দে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, কুতুব সিকদার, নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো, আসিফ, কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মৌলানা বোরহান উদ্দিন।