চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশ: ২০১৮-১১-০৬ ২১:৩২:০১ || আপডেট: ২০১৮-১১-০৬ ২১:৩২:০১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক শিক্ষার্থী। উপজেলার মরিয়মনগর ইউনিয়bনে এই বাল্যবিয়ের আয়োজন করেছিল শিক্ষার্থীর পরিবার।  মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে খবর পেয়ে ইউএনও মো. মাসুদুর রহমান তাদের নিজ কার্যালয়ে ডেকে আনেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন । কাল বুধবার(৭ নভেম্বর) চট্টগ্রাম শহরে স্কুল ছাত্রীর বিয়ের হওয়ার কথা ছিল।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া এলাকার মেয়ে ও মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। আনুষ্ঠানিক ভাবে বিয়ের যাবতীয় আয়োজন করা হলেও বাঁধ সাধে বয়স। আগে থেকে বিয়ের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানায় স্থানীয় জনপ্রতিধি। পরে তারা কৌশলে চট্টগ্রাম শহরে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তাদের কার্যালয়ে ডেকে আনেন। ইউএনও তাদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং এই কাজে সরকারি বিধিনিষেধ সম্পর্কে সতর্ক করেন। তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝতে পেরে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বাল্যবিয়ের যাবতীয় আয়োজন থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর দেন। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *